ছাতকে ছাত্রলীগ নেতার বাড়িতে পুলিশের তল্লাশির অভিযোগ।
ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মামদপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের নেতা মাছুম আহমদের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।পুলিশ পরিবারকে জানিয়েছে ৪ আগস্ট ২০২৪ সালের বিশৃঙ্খলার সাথে সে জড়িত।
এমন কি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ ও রয়েছে।
স্থানীয়দের দাবি, গতকাল ১৫-এপ্রিল বুধবার সকাল বেলায় ছাতক থানা পুলিশের একটি দল তার বাড়িতে তল্লাশি চালিয়েছে।এ সময় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন বলে জানিয়েছেন মাছুম আহমেদের পিতা জুনাব আলী।
সূত্রগুলো জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে তাকে খোঁজার উদ্দেশ্যে এ অভিযান পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মাছুম আহমদ মামদপুর গ্রামের জুনাব আলীর ছেলে। বর্তমানে তিনি দেশে নাকি বিদেশে অবস্থান করছেন, এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে একাধিক সূত্রের দাবি, তিনি বর্তমানে প্রবাসে রয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

0 Comments